Monday, August 19, 2019

গ্রেড অনুযায়ী পোষ্টিং

     "গ্রেড অনুযায়ী পোষ্টিং" দাবীটা নিয়ে বহুদিন ধরে আমাদের সংগঠনের জেলা ও রাজ্য কমিটি লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু বলার মত কোন অগ্রগতি এখনও হয়নি। এবং একথা স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই, যে আমরা সকল আদালত কর্মচারীগণও একথাটি এখনও বুঝে উঠতে পারলাম না, যে একজন কর্মচারীর পদোন্নতি মানে, কিছুটা অর্থনৈতিক সুবিধা গ্রহণের সঙ্গে অনেকটা গুরু দ্বায়িত্বভার গ্রহণ করাও। এটার ব্যতিক্রম মানে সেটা অনৈতিক এবং অবশ্যই আইন-বিরুদ্ধ। ''একজন উচ্চপদস্ত কে নিম্নপদে কাজ করতে বাধ্য করা"। একজন 'নিম্ন বর্গীয় কেরাণি' কে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজে নিযুক্ত করা হয়, সেটা যেমন অশোভনীয়, তেমনি বেআইনীও বটে। কিন্তু "ক্লারিক্যাল, স্টেনোগ্রাফার, টাইপিস্ট-কপিইষ্ট"-দের মধ্যে যে "উচ্চশ্রেণী-নিম্নশ্রেণী"-র পদগুলো আছে সেখানে যার যেখানে নিযুক্ত থাকার বা হওয়ার কথা সেখানে নিযুক্ত না করলে কেন যে, তারাঁ অসম্মানিত হন না? আজও বুঝতেই পারলাম না। এটা হয়তো আমার অজ্ঞানতাই।
      পরিশেষে একটি কথা সকল কে জানাই - আপনারা অনেকেই জানেন যে, "গ্রেড অনুযায়ী পোষ্টিং" দাবীটা নিয়ে বহুদিন ধরে আমাদের সংগঠন "West Bengal Court Employee Association"-র মুর্শিদাবাদ জেলা কমিটি-র পক্ষ হতে মাননীয় জেলা জজসাহেবের নিকট বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে, রাজ্য কমিটি, মহামান্য হাইকোর্ট ও সরকারের নিকট দীর্ঘদিন ধরেই দাবী জানিয়ে আসছিল এবং তারই ফল সরূপ বিগত ৭/০২/২০১৯ তারিখ বিচারবিভাগ ও মহামান্য হাইকোর্ট প্রত্যেক জেলা জজসাহেবদের নির্দেশ দেন সকল কর্মচারী কে তার সুনির্দিষ্ট "গ্রেড অনুযায়ী পোষ্টিং" করে ইং- ২৮/০২/২০১৯ তারিখের মধ্যে রিপোর্ট পাঠানোর। কিন্তু সে নির্দেশ এখনো কার্যকারী হয়নি। আমাদের জেলা মুর্শিদাবাদ সহ আরও বেশকিছু জেলা এটা এখনও কার্যকরী করতে কোন উদ্যোগ নেয়নি।  তাই আমাদের রাজ্য নেতৃত্ব মহামান্য হাইকোর্ট-এ 'সকল কর্মচারীদের কে তাদের নির্দিষ্ট "গ্রেড অনুযায়ী র্পোষ্টিং"- কার্যকরী করার দাবীতে' একটি "Writ" Petition ফাইল করেছে এবং তার নোটিশও মুর্শিদাবাদ জেলা সহ সকল জেলাতে পৌঁছে গেছে। এখন দেখার কতদিন সময় হয়, থুড়ি কার্যকরী হয়।

OPD ও Indoor Related OPD সম্পর্কিত কিছু জরুরী তথ্য, অরিজিৎ সাঁপুই।

OPD ও Indoor Related OPD সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরার চেস্টা করলাম
                        Part-I

১। Clause 12(2) অনুসারে অন্তর্বিভাগীয় চিকিৎসার ক্ষেত্রে discharge-র বিল ৩ মাসের মধ্যে জমা দিলে তা অনুমোদন যোগ্য হিসাবে বিবেচিত হবে।
২। সাধারণত নিয়ম অনুসারে কোন indoor treatment এর ক্ষেত্রে ওই Treatment এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ৩০ দিন আগের চিকিৎসার খরচ (Pre-operative treatment) ও ভর্তি হওয়ার ৩০ দিনের (Post-operative treatment) মধ্যের চিকিৎসার খরচ বা medical attendance বা ট্রিটমেন্ট এর খরচা পরিশোধযোগ্য। Indoor Related OPD র ক্ষেত্রে Hospital এ ভর্তি হওয়ার ৩০ দিন আগে থেকে বা Hospital এ ভর্তি হওয়ার পর ৩০দিনের মধ্যে OPD amount claim reimbursement যোগ্য, তবে ট্রিটমেন্ট অবশ্যই empanelled HCO তে করতে হবে। Cesarean এর ক্ষেত্রে ও এই সুবিধা পাওয়া যায়। Post Operative Physiotherapy Charges & Attendant Charges WBHS এ পরিশোধযোগ্য নহে।
৩। OPD treatment (বহির্বিভাগীয়)–র ক্ষেত্রে ডাক্তার দেখানোর বা ওষুধ কেনার ৩ মাসের মধ্যে অথবা বহির্বিভাগীয় অনির্দিষ্টকাল চিকিৎসার ক্ষেত্রে ওষুধ কেনার দিন থেকে সর্বাধিক ৩ মাস পর্যন্ত অগ্রিম ওষুধ এর বিল অনুমোদনের ক্ষেত্রে বিবেচিত হবে। তবে যখন Non-continuous medicine purchase এর ক্ষেত্রে অবশ্যই আপনার ক্লেম date count করবেন Date of purchase medicine এবং consultation date এর ভাউচার গুলির মধ্যের Last Date of purchasing medicine date কে ধরতে হবে, consultation Date এর পরিবর্তে। 
৪। তবে রাজ্যের বাইরের চিকিৎসার ক্ষেত্রে অগ্রিম ৬ মাস পর্যন্ত ওষুধ কেনার বিল পাওয়া যায়।তবে বিশেষ ক্ষেত্রে যদি কোন কর্মচারী বা পেনশনার  ৩/৬ মাস এর পর বিল (Indoor Treatment–র ক্ষেত্রে) জমা দেন সেক্ষেত্রে এক বছর পর্যন্ত হলে তা সংশ্লিষ্ট বিভাগ এর প্রধান বিভাগীয় সেক্রেটারি থেকে উপযুক্ত কারন দেখিয়ে অনুমোদন করা যেতে পারে এবং তার বেশি হলে Indoor Treatment-র ক্ষেত্রে এবং OPD-র ক্ষেত্রে তিন মাসের বেশি হলেই WBHSA –র নিকট অনুমোদন এর জন্য পাঠাতে হবে।
৫।Indoor Related OPD র ক্ষেত্রে empanelled HCO তে indoor treatment শুরু হওয়ার থেকে অথবা শেষ হওয়ার থেকে একমাসের (৩০ দিন) মধ্যে বিল ক্লেম অবশ্যই করতে হবে। অন্যথায় condo nation of delay হয়ে যাবে, সেক্ষেত্রে concerned department secretary র কাছ থেকে permission নিতে হবে। তবে non- empanelled HCO তে চিকিৎসায় কোনরূপ Indoor Related OPD Claim বিল পাওয়া যায়না। 
৬। ক্লেম আবেদনের এর সাথে (prescribed C, D2, E or II, IV2, V form) অবশ্যই Discharge Certificate, Medicine Purchasing Voucher, Investigations Voucher if any একটা লিস্ট তৈরি করে দিতে হবে।
বিঃ দ্রঃ সকলের জ্ঞাতার্থে কপি পেস্ট করার পরিবর্তে পোস্ট শেয়ার করুন। ধন্যবাদ। From Arijit Sanpui, District Court North 24 Pgs.

WBHS related কিছু বিষয়, অরিজিৎ সাঁপুই।

WBHS related কিছু বিষয়:-
অরিজিৎ সাঁপুই।

Pregnancy related OPD এর ক্ষেত্রে MRI, CT Scan, Endoscopy, Colonoscopy, Ultrasonography, ERCP, Sigmoidoscopy এই সমস্ত Radiological Investigations Charges পাবেন কি না সেই নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় হ্যাঁ আপনি যে কোন ধরনের OPD ট্রিটমেন্ট এর জন্য ই cost Charges গুলো reimbursement পাবেন। Notification No. 797-F(MED), dated 31-01-2011 এর ১০ নং রুল অনুযায়ী যে কোন রোগের ক্ষেত্রে এটি পাওয়া যায় যদি সেটি নিয়ম অনুযায়ী Claim করা হয়, তবে অবশ্যই treating specialist এর prescribed হতে হবে এবং সাথে সব কিছুই empanelled HCO (joint venture থেকে ও টেস্ট করালে হবে) থেকে হতে হবে। আমি জানি যারা Accounts or Medical Bill নিয়ে ভাল বোঝেন তাঁরা অবশ্যই বলবেন এতে আর এমন কি! ব্যাপার টা হল সম্প্রতি আমাদের ই এক সহকর্মীর এক ক্লেমের ভিত্তিতে জানতে পারি যে Treasury Objection দিয়ে জানিয়েছে যে Pregnancy related (U.S.G.) is not reimbursable under W.B.H.S.-2014. আশ্চর্য হওয়ার কিছু নেই, এরকম অনেক জিনিস ই আমরা নুতন ভাবে সম্প্রতিকালে জানতে পারছি। যেমন টা জেনেছিলাম Appendix-9 দেখিয়ে Summon Bailiff or Seal Bailiff দের TA Bill reject করেছিলো বেশ কিছু Treasury এই বলে যে  They are not entitled to draw such claim under the rule of WBSR-II, কিন্তু তাঁরা একবার দেখেন ও নি যে ১৯৯২ সালে ওই আদেশনামা amendment হয়ে গেছে। তবে এক্ষেত্রে একটু অন্য বিষয় কারণ যেটা শুনলাম যে Treasury নাকি জানিয়েছেন যে Pregnancy related OPD treatment কোন রোগ ই নয়। আমি ডাক্তার নই, তবে জানি যে কোন রোগ বা চিকিৎসার উন্নতি বা অবনতি বা disease detect করার জন্য ডাক্তার রা প্রয়োজনে বিভিন্ন Radiological investigation করতে বলেন। তবে এটা হতে পারে যে ওই Treasury Officer prescription দেখে ওনার ডাক্তারি জ্ঞান যথেষ্ট থাকার কারণে নিশ্চয় ই বুঝে গেছিলেন যে ওই Patient এর USG  টা করার প্রয়োজন ই ছিল না, অথবা সাধারণ কর্মচারী রা কিছুই জানেন না। যদিও Medical Cell Finance Department জানিয়েছেন যে এটা reimbursable under W.B.H.S.-2014 তথাপি ও এই Treasury Officer বা কোন কোন ক্ষেত্রে Concerned Department এর দ্বারা Employee/Pensioner (Member of WBHS) দের নানা ভাবে এরকম হেনস্থা হতে হচ্ছে, যা আজকাল নুতন কিছু না। তথাপি কর্মচারীদের বেলায় এরকম ব্যাখ্যা খুবই দুঃখজনক। যদি Pregnancy related OPD treatment কোন disease না হয়ে থাকে তাহলে এটা কোন রোগ বা ট্রিটমেন্ট নয়? প্রশ্ন হল যদি আপনি খুব পেটের যন্ত্রণা বা বুকে ব্যাথা নিয়ে Empanelled HCO তে গিয়ে Treating Specialist কে দিয়ে Consult করেন এবং তিনি USG/X-ray করান এবং তারপর রিপোর্ট অনুযায়ী আপনার কোন রোগ ধরা না পড়ে তাহলে কি আপনার কোন ট্রিটমেন্ট ই হয়নি এই aassumption করে Treasury বলবে You are not entitled to draw such claim of reimbursement, সত্যি বিচিত্র এ দেশ! সব কিছি তেনার মর্জির উপর চলবে, ইংরেজ গেলেও তাঁদের রেখে যাওয়া ঔদ্ধত্য এখনও প্রবহমান এই ব্যাবস্থায়। Treasury Officer এর এহেন মন্তব্য-এর ব্যাখ্যায় বলা যেতে পারে আপনার কোন রোগ না হলেও যদি আপনি যে কোন অসুস্থতার জন্য ট্রিটমেন্ট করতে গেলে অসুস্থতা না ধরা পরলে beyond the Clause 7(1) of WBHS 2014 এর ওপিডি বা Rule 10   of No. 797-F (MED), dated 31-01-2011 অনুযায়ী আপনি কোন ট্রিটমেন্ট এর জন্য WBHS OPD Reimbursement পাবেন না। বলতে পারি শুধু Spirit of Order টা দেখুন ওটা যে reimbursable under W.B.H.S.-2014 সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যাইহোক Pregnancy related OPD এর ক্ষেত্রে MRI, CT Scan, Endoscopy, Colonoscopy, Ultrasonography (USG), ERCP, Sigmoidoscopy এই সমস্ত Radiological Investigations Charges is reimbursable under WBHS 2014. এই ব্যাপারে Medical Cell জানিয়ে দিয়েছেন USG cost is reimbursable in respect of Pregnancy related OPD তবে অবশ্যই treating specialist এর prescribed হতে হবে  ।
 আমার তথ্য তুলে ধরার একটা ই উদ্দেশ্য যাতে ভবিষ্যতে এই ভাবে আমাদের সহকর্মীদের হেনস্থা যাতে না হতে হয়। ভুলত্রুটি মার্জনা করবেন। আমি জাস্ট facts গুলোকে Clarify করার চেস্টা করলাম। ধন্যবাদ।।

OPD Disease List as per clause-7 of the WBHS, 2008
       i)  Malignant diseases.
ii) Tuberculosis.
iii) Hepatitis B/C and other liver diseases
iv) Insulin-dependent diabetes (except Type-2 Diabetes Mellitus)
v) Heart diseases.
vi) Neurological disorders/Cerebrovascular disorders.
vii) Malignant malaria.
viii) Renal failure.
ix) Thallasemia/Bleeding disorders/Platelet disorders vide G.O. No. 7287-F dated 19.09.2008
x) Injuries caused by accidents including ‘Animal bite’ in terms of G.O. No. 9205-F(Med) dt 05.10.2009 Point No. 4.
xi) ‘Rheumatoid Arthritis’ (Notification N0 2153-F (Med) dated 13.03.2013)
xii) Systematic LUPUS Erytthematous (LUPUS) [Notification No. 1126-f (Med) dated 17.09.2015.]
xiii) CROHN’S deceases. [Notification No. 1126- F (Med) dated 17.09.2015.]
xiv) Endodontic Treatment ( Root Canal Treatment) [Notification No. 52-F (Med)WB dated 21.06.2018]
xv) COPD (Chronic Obstructive Pulmonary Deceases) (Vide G.O. No. 105-F (Med) dated 31.10.2018)
xvi) None of the above list. (Specify name of the ailment)
[vide Para-10 of  Memo No.797-F(MED), dated 31-01-2011]