"গ্রেড অনুযায়ী পোষ্টিং" দাবীটা নিয়ে বহুদিন ধরে আমাদের সংগঠনের জেলা ও রাজ্য কমিটি লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু বলার মত কোন অগ্রগতি এখনও হয়নি। এবং একথা স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই, যে আমরা সকল আদালত কর্মচারীগণও একথাটি এখনও বুঝে উঠতে পারলাম না, যে একজন কর্মচারীর পদোন্নতি মানে, কিছুটা অর্থনৈতিক সুবিধা গ্রহণের সঙ্গে অনেকটা গুরু দ্বায়িত্বভার গ্রহণ করাও। এটার ব্যতিক্রম মানে সেটা অনৈতিক এবং অবশ্যই আইন-বিরুদ্ধ। ''একজন উচ্চপদস্ত কে নিম্নপদে কাজ করতে বাধ্য করা"। একজন 'নিম্ন বর্গীয় কেরাণি' কে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজে নিযুক্ত করা হয়, সেটা যেমন অশোভনীয়, তেমনি বেআইনীও বটে। কিন্তু "ক্লারিক্যাল, স্টেনোগ্রাফার, টাইপিস্ট-কপিইষ্ট"-দের মধ্যে যে "উচ্চশ্রেণী-নিম্নশ্রেণী"-র পদগুলো আছে সেখানে যার যেখানে নিযুক্ত থাকার বা হওয়ার কথা সেখানে নিযুক্ত না করলে কেন যে, তারাঁ অসম্মানিত হন না? আজও বুঝতেই পারলাম না। এটা হয়তো আমার অজ্ঞানতাই।
পরিশেষে একটি কথা সকল কে জানাই - আপনারা অনেকেই জানেন যে, "গ্রেড অনুযায়ী পোষ্টিং" দাবীটা নিয়ে বহুদিন ধরে আমাদের সংগঠন "West Bengal Court Employee Association"-র মুর্শিদাবাদ জেলা কমিটি-র পক্ষ হতে মাননীয় জেলা জজসাহেবের নিকট বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে, রাজ্য কমিটি, মহামান্য হাইকোর্ট ও সরকারের নিকট দীর্ঘদিন ধরেই দাবী জানিয়ে আসছিল এবং তারই ফল সরূপ বিগত ৭/০২/২০১৯ তারিখ বিচারবিভাগ ও মহামান্য হাইকোর্ট প্রত্যেক জেলা জজসাহেবদের নির্দেশ দেন সকল কর্মচারী কে তার সুনির্দিষ্ট "গ্রেড অনুযায়ী পোষ্টিং" করে ইং- ২৮/০২/২০১৯ তারিখের মধ্যে রিপোর্ট পাঠানোর। কিন্তু সে নির্দেশ এখনো কার্যকারী হয়নি। আমাদের জেলা মুর্শিদাবাদ সহ আরও বেশকিছু জেলা এটা এখনও কার্যকরী করতে কোন উদ্যোগ নেয়নি। তাই আমাদের রাজ্য নেতৃত্ব মহামান্য হাইকোর্ট-এ 'সকল কর্মচারীদের কে তাদের নির্দিষ্ট "গ্রেড অনুযায়ী র্পোষ্টিং"- কার্যকরী করার দাবীতে' একটি "Writ" Petition ফাইল করেছে এবং তার নোটিশও মুর্শিদাবাদ জেলা সহ সকল জেলাতে পৌঁছে গেছে। এখন দেখার কতদিন সময় হয়, থুড়ি কার্যকরী হয়।